লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের বোলারদের দাপট
পরের বলে উইয়ান মুল্ডারকেও ফেরান খালেদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেংথের বলে গালিতে ক্যাচ তুলে দেন মুল্ডার। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে সেটা দারুণভাবে লুফে নেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারে ফিরতে পারতেন টেম্বা বাভুমাও। বাংলাদেশ রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার।
এরপর কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন বাভুমা। তাদের দুজনের জুটি থেকে ৫৩ রান। বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা বাভুমাকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের লেংথ বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন বাভুমা।
মাত্র ৭ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৯৩ রানে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। পরের ওভারে বাভুমাকে দারুণভাবে সঙ্গ দেয়া মহারাজকে ফেরান এবাদত। ডানহাতি এই পেসারের ফুলার লেংথ বলে বোল্ড হয়েছেন মহারাজ। মূলত ব্যাট-প্যাডের মাঝে গ্যাপ থাকাতেই ১৯ রানে আউট হয়েছেন তিনি।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেটে ৮১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাতে মধ্যাহৃ বিরতির আগে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা- ২৯৮/৮ (৯৮ ওভার) (এলগার ৬৭, বাভুমা ৯৩*, এরউই ৪১, খালেদ ৩/৫৯, মিরাজ ২/৬৯)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন