রেকর্ড বই চুরমার: এশিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস লিখলেন জয়
উপমহাদেশ বা এশিয়ার দলগুলোর জন্য দক্ষিণ আফ্রিকা বরাবরই কঠিন জায়গা। উইকেট ও কন্ডিশন অচেনা বলে দক্ষিণ আফ্রিকায় এশিয়ার ব্যাটারদের সাফল্য কম। জয়ের এই ইনিংসের আগে বাংলাদেশের কোনো ব্যাটারও টেস্টে কখনও সেঞ্চুরি হাঁকাতে পারেননি দক্ষিণ আফ্রিকায়।
৩২৬ বল মোকাবেলা করে গড়া জয়ের ১৩৭ রানের ইনিংসটি দক্ষিণ আফ্রিকায় কোনো এশিয়ান ওপেনারের সেরা ইনিংস। এর আগে এশিয়ার তথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশের কোনো ওপেনারই এত রান করতে পারেননি এক ইনিংসে।
আরও এক কীর্তি এখন একাই জয়ের দখলে। দক্ষিণ আফ্রিকায় একক কোনো ইনিংসে ৩০০ বা তারও বেশি বল মোকাবেলা করা একমাত্র এশিয়ান ওপেনার এখন জয়। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক হাঁকানো এশিয়ান ব্যাটারদের মধ্যে জয় দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার।
জয় এই ইনিংস খেলার জন্য উইকেটে কাটিয়েছেন ৪৪২ মিনিট। এখানেও গড়েছেন একটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে সবচেয়ে বেশি সময় কাটানো তিন ব্যাটারের একজন তিনি। এর আগে এশিয়া থেকে গিয়ে ৪৪০ মিনিটেরও বেশি ব্যাট করেছেন রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live