আম্পায়ারিং ঠিক থাকলে ২৭৪-র বদলে ১৮০ রানের টার্গেট পেতাম আমরা
যেখানে বাংলাদেশের কয়েকটি সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন অন-ফিল্ড আম্পায়ার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও মারাইস ইরাসমস। যেটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা। তবে সেই আলোচনা আরো গভীর হয়েছে সাকিব আল হাসানের টুইটে।
স্বাগতিক আম্পায়ারদের দ্বারা পরিচালিত ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে মোটেও সন্তুস্ট নন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। এছাড়াও আম্পায়ারদের দায়িত্ব নিয়ে কঠোর সমালোচনা করেছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে, আম্পায়ারিং ঠিক থাকলে ২৭৪-র বদলে ১৮০ রানের টার্গেট পেতো বাংলাদেশ।
আম্পায়ারিংয়ের বিষয়ে সুজন বলেছেন, “অবশ্যই আমি মনে করি আম্পায়ার একটা বড় ভূমিকা পালন করেন। টেস্ট ম্যাচের জন্য একটা সিদ্ধান্ত অনেক কিছু নির্ভর করে আসলে। সকাল থেকে সবাই দেখেছেন আম্পায়ারিং, এটা তো লুকানোর কিছু নেই।”
তিনি আরও যোগ করেন, ‘কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে যেটা আগে যদি পেতাম, তাহলে হয়তো ২৭০’র বদলে এখন ১৮০ তাড়া করতাম। আম্পায়ারদের সবসময় শ্রদ্ধা, তারা মাঠে বিচারক। আমাদের মেনে নিতে হবে সব সময়ই। তবে এত অধারাবাহিক আম্পায়ারিং অনেক দিন পর দেখলাম সত্যি কথা বলতে।”
পারিবারিক কারণে দলের সাথে না থাকা সাকিব লিখেছেন, আমার মনে হয়, আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ের নিয়মে ফিরে যাওয়া উচিত। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।
করোনাভাইরাস শুরুর পর থেকে জৈব সুরক্ষা বলয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর নিরপেক্ষ আম্পায়ারিং বাধ্যতামূলক রাখেনি আইসিসি। দ্বিপাক্ষীক সিরিজে স্বাগতিক দেশেরই আম্পায়াররা ম্যাচ পরিচালনা করে থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live
- পিএসএলে ৪ বাংলাদেশি: কার দলে কে? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
- ঘরে বসেই মোবাইল দিয়ে যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও ভোটার নম্বর