পোর্ট এলিজাবেথে আমি কথা বলব, দেখি আপনারা কী করেন আপনারা: আম্পায়ারকে তামিম
চতুর্থ দিনে দেখা গেছে বাংলাদেশের কয়েকটি সিদ্ধান্ত সরাসরি নাকচ করে দিয়েছেন অন-ফিল্ড আম্পায়ার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও মারাইস ইরাসমস। আর এই নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা সমালোচনা ও প্রশ্ন। তবে সেই আলোচনা আরো তীব্র হয়েছে সাকিব আল হাসানের এক টুইটে।
দেখা গেছে দক্ষিণ আফ্রিকার আম্পায়ারদের দ্বারা পরিচালিত ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে মোটেও সন্তুস্ট নন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। এছাড়াও আম্পায়ারদের দায়িত্ব নিয়ে কঠোর সমালোচনা করেছেন খালেদ মাহমুদ সুজন।
এমনকি গতকাল চতুর্থ দিনের খেলা শেষে মাঠে নেমে আম্পেয়ারদের সাথে কথা বলেছেন তামিম ইকবাল। জানা গেছে সেখানে দুই অ্যাম্পিয়ারের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলেছেন তামিম।
আম্পায়ারদ্বয়ের, বিশেষ করে এরাসমাসের বেশ কয়েকটি ‘কল’ বাংলাদেশের বিপক্ষে গেছে। তার ওপর প্রোটিয়াদের ক্রমাগত ‘স্লেজিং’য়ের শিকার হওয়া বাংলাদেশ দলের কেউ প্রতিবাদ করলে পক্ষপাতমূলক আচরণ করেছেন আম্পায়ারদ্বয়। দিনের খেলা শেষে এরাসমাসের কাছে সেসবেরই প্রতিবাদ করেছেন তামিম।
দলের একটি সূত্র জানিয়েছে, “তামিম এরাসমাসকে বলেছে, ‘আমাদের দলের তরুণ প্লেয়ারদের সঙ্গে আপনারা যে আচরণ করেছেন, সেটা ঠিক না। একটা জুনিয়র ক্রিকেটারকে (এবাদত হোসেন) আপনারা দুইজন মিলে সতর্ক করেছেন।
“কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যে প্রত্যেকদিন যা তা বলছে, তখন কিছু বলছেন না কেন? আমাদের বলছেন ছেলেরা জুনিয়র বলে? ঠিক আছে, পোর্ট এলিজাবেথে আমি কথা বলব। দেখি আপনারা কী করেন!’ একদম ঠিক করেছে তামিম। ওরা (আম্পায়ার) খুব বাড়াবাড়ি করছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি