বিজয়-নাসিরদের দুর্দান্ত ফর্মে শীর্ষে প্রাইম ব্যাংক, দেখেনিন পয়েন্ট টেবিল
প্রিমিয়ার ক্রিকেট লিগের হালচাল কী? কোন দল পয়েন্ট টেবিলে সবার ওপরে? সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা উইকেট শিকারি কোন বোলার- এসব নিয়েও অন্য যেকোনোবারের তুলনায় মাতামাতি কম।
এর মাঝেই সবচেয়ে বড় খবর হলো, কাগজে কলমের এক-দুই নম্বর দল মোহামেডান-আবাহনীকে টপকে এখন পর্যন্ত লিগ টেবিলে সবার ওপরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেটিও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুমিনুল হককে ছাড়া। এ দুই ব্যাটিং স্তম্ভ দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত, তবু প্রাইম ব্যাংক জয়রথেই আছে।
তাদের অনুপস্থিতিতে এনামুল হক বিজয়ের চওড়া ব্যাটে এগিয়ে চলছে প্রাইম ব্যাংক। নাসির হোসেনের ব্যাটও হাসছে। আর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে প্রাইম ব্যাংককে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। সবশেষ ম্যাচে মোহামেডানকে হারানো প্রাইম ব্যাংক ৭ খেলায় সর্বোচ্চ ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে।
প্রাইম ব্যাংকের ঠিক পেছনেই আছে শেখ জামাল। একমাত্র মোহামেডানের কাছে হার মানা শেখ জামাল ৬ খেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫ জয়ের সুবাদে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। আবাহনীর অবস্থান তিন নম্বরে, ৬ খেলায় ৪ জয় ও ২ পরাজয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের দলের পয়েন্ট ৮।
অবশ্য আবাহনীর সমান ৮ পয়েন্ট আছে আরও ২ দলের; লেজেন্ডস অফ রুপগঞ্জ ও গাজী গ্রুপ টাইগার্স। এর মধ্যে লেজেন্ডস অফ রুপগঞ্জ ৬ খেলায় আবাহনীর সমান ৪ জয়ে পেয়েছে ৮ পয়েন্ট। গাজী গ্রুপ ৪ জয় পেয়েছে ৭ খেলায়। তবে ঐ দুই দলের চেয়ে নেট রানরেটে এগিয়ে (০.৫৭৩) আবাহনী তিনে।
ওদিকে মোহামেডানের সঙ্গে ৬ পয়েন্ট করে আছে আরও দুই দল রুপগঞ্জ টাইগার্স (-০.২১) ও শাইনপুকুর (-০.৩০১) ক্রিকেট ক্লাবে। তবে নেট রানরেটে সাদা-কালোরা পিছিয়ে (-০.৪০৫) নেমে গেছে আট নম্বরে।
এই ৮ দলের পেছনে আছে খেলাঘর সমাজ কল্যাণ (৭ খেলায় ১ জয় ও ৬ পরাজয়ে ২ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (৬ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট) ও সিটি ক্লাব (৬ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট)।
খালি চোখে প্রাইম ব্যাংক ও শেখ জামাল সুপার লিগের পথে বেশ এগিয়ে গেছে। মঙ্গলবার চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাতে পারলে সেরা ছয়ে থাকার পথে আবাহনীও যাবে এগিয়ে।
একইদিন শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ও দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের গুরুত্বপূর্ণ ম্যাচও আছে। এ ম্যাচটি হবে ইউল্যাব মাঠে। ঐ ম্যাচের ফলের ওপরও লিগ টেবিলের শীর্ষস্থান নির্ভর করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি