আল্লাহ্ চাইতো রিজিকে থাকলে আইপিএল খেলবো: তাসকিন
তাসকিন আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলা তো সবারই স্বপ্ন। আমারও খুব ইচ্ছা। আমার মায়েরও অনেক বড় স্বপ্ন যে আমি একবার আইপিএল খেলব, আমিও চাই, আল্লাহ চাইলে খেলব। রিজিকে থাকলে খেলতে পারব।’
হুট করেই যখন তাসকিনকে আইপিএলের একটি দল পেতে চাইল তখন ইচ্ছা করলে খেলতেও পারতেন এই তারকা পেসার। কিন্তু সেই সময় বাংলাদেশের খেলা থাকায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই তারকা পেসার।
এ নিয়ে তাসকিন বলেন, ‘সিরিজের মাঝখানে এটা তো অসম্ভবই ছিল। আমি টেস্ট দলের খেলোয়াড়। ব্যক্তিগতভাবে আমি টেস্ট খুব উপভোগও করি। যেহেতু সিরিজের মাঝখানে ছিল, কিছু করার ছিল না। ভাগ্যে থাকলে আবার হবে। কারণ, দেশের খেলা খেলেই তো আইপিএলে সুযোগ পেয়েছি। তাই সামনেও সুযোগ পাব বলে আশা করি।’
তাসকিন আরও বলেন, ‘স্বপ্ন তো অনেক বড়, অনেক বড় হতে চাই। আরও ভালো জায়গায় খেলতে চাই, আরও ভালো করতে চাই। নিজের স্বপ্ন পূরণের পেছনে দৌড়াচ্ছি। চেষ্টা করছি ভুলগুলো শুধরে যেন আরও সার্প হতে পারি। মূল লক্ষ্য, ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি। ওয়ার্ল্ডে ভালো কিছু হওয়ার যেহেতু ইচ্ছা আছে, মেহনত তো বেশি করতেই হবে।’
দক্ষিণ আফ্রিকায় এবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। তাসকিনও আছেন সেই তালিকায়। তার মতে, ভালো করার পেছনে অবদান আছে সতীর্থদেরও। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সাত-আটজন ফাস্ট বোলারের মধ্যে বন্ধনটা খুব ভালো। একজন আরেকজনকে খুব সাহায্য করে। আমরা সবাই আসলে ভাইয়ের মতো। আমাদের সব সময়ই একজন আরেকজনের সঙ্গে কথা হয়। এমনকি ফিজ আইপিএলে খেলতে যাওয়ার পরও তার সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন