টেস্ট র্যাঙ্কিং উল্টে পাল্টে দিল জয়
ডারবানে ভুলে যাওয়ার মতো এক টেস্ট খেলেছে বাংলাদেশ। এ টেস্ট নিয়ে বিতর্ক এখনও কাটেনি। প্রতি দিনই নতুন নতুন তথ্য বের হচ্ছে। তবে ডারবান টেস্টে বাংলাদেশ দলের বড় অর্জন ছিল জয়ের ১৩৭ রানের ইনিংস।
প্রথম ইনিংসে বাংলাদেশের বাকি ব্যাটাররা যেখানে অসহায় আত্মসমর্পণ করেছেন সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন। সেই ইনিংসের সুবাধে টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগোলেন এ তরুণ ওপেনার।
৩৭ ধাপ এগিয়ে ৪৭২ রেটিং নিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন জয়। এ টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এলগার। তিন ধাপ এগিয়ে ১৩-তে অবস্থান করছেন তিনি। অবশ্য র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার লিটন, মুশফিক ও মুমিনুল।
লিটন প্রথম ইনিংসে ৪১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। যে কারণে চার ধাপ পিছিয়ে ১৩ থেকে ১৭-তে রয়েছেন তিনি। বর্তমানে তার রেটিং ৬৬২। দুই ইনিংসেই রান পাননি অভিজ্ঞ মুশফিকও।
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১তম থাকলেও বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সাত ধাপ পিছিয়ে ৬০০ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে রয়েছেন মুশফিক। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুমিনুলও।
র্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে ৫৫১ রেটিং নিয়ে ৪৫-তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের এ টেস্ট অধিনায়ক। বোলারদের র্যাঙ্কিং দুই ধাপ এগিয়েছেন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামানো মহারাজ।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেওয়ায় দুই ধাপ এগিয়ে ২৮-য়ে উঠে এসেছেন তিনি। এছাড়াও বাংলাদেশিদের মধ্যে দুই ইনিংসে ৬ উইকেট নেওয়ায় চার ধাপ এগিয়ে ওকসের সঙ্গে যৌথভাবে ৩১তম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)