মুস্তাফিজ নয়, ডেথ ওভারে সেরা বোলার নাম জানালেন মাশরাফি
বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাইফউদ্দিন। পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই ডানহাতি পেসার। যদিও চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও খেলার মধ্যে ফিরেছেন তিনি। এরই মধ্যে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমে ৬ ম্যাচে এই পেসার শিকার করেছেন ৮ উইকেট।
এর মধ্যে তিন ম্যাচেই নিয়েছেন দুটি করে উইকেট। সাইফউদ্দিন ফিরলে বাংলাদেশ দলের বোলিং লাইনআপের আরও উন্নতি হবে বলে বিশ্বাস মাশরাফির। সেই সঙ্গে শরিফুল ইসলামদের পারফরম্যান্সেও মুগ্ধ বাংলাদেশ দলের অন্যতম সফল এই অধিনায়ক।
সাইফউদ্দিনের প্রসঙ্গে মাশরাফি বলেন, 'সাইফউদ্দিন এই মুহূর্তে আমার কাছে সেরা ডেথ ওভারের বোলার। আপনি যদি ১৯ বিশ্বকাপ থেকে দেখেন। ধারাবাহিকভাবে সে ভালো করেছে, সে ডেথ ওভারে বাংলাদেশের অন্যদের চেয়ে আলাদা। এক্ষেত্রে আমি তাকে মুস্তাফিজের চেয়েও এগিয়ে রাখবো।'
মুস্তাফিজের চেয়ে সাইফউদ্দিন কেন এগিয়ে এর ব্যাখ্যাও দিয়েছেন মাশরাফি। মুস্তাফিজের ভেরিয়েশন থাকলে ইয়র্কারের জোরে সাইফউদ্দিন অনেক এগিয়ে। অবশ্য মুস্তাফিজের কোনো বিকল্প নেই বলে স্বীকার করে নিয়েছেন মাশরাফি। তিনি বলেন, 'কারণ ডেথ ওভারে যে ইয়র্কার ও ভেরিয়েশনের প্রয়োজন হয়, মুস্তাফিজের ভেরিয়েশন আছে কিন্তু সাইফউদ্দিন ইয়র্কারে অন্যদের চেয়ে বেশি একুরেট। শফিউলও ভালো করছে, শরিফুলও ভালো করছে। মুস্তাফিজ তো তার মতোই। মুস্তাফিজের বিকল্প নেই। সাইফউদ্দিন বাইরে আছে এখন, ও সুস্থ হয়েছে, খেলছে। সে ফিরলে বোলিং ইউনিটটা আউটস্ট্যান্ডিং হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live