কামিন্সের ছক্কাবৃষ্টি যা বললেন শাহরুখ খান
কামিন্স যখন উইকেটে যান কলকাতার প্রয়োজন ছিল ৪১ বলে রান। মাত্রই আন্দ্রে রাসেলকে আউট করে মনে হচ্ছিল, ম্যাচের দখল নিয়ে নিচ্ছে মুম্বাই। কিসের কী? ম্যাচের নিয়ন্ত্রণ নয় শুধু, পুরো ম্যাচই জিতে নিতে মাত্র ১৫ বল খেলেন কামিন্স।
ড্যানিয়েল স্যামসের করা ১৬তম ওভারে চারটি ছয় ও দুই চারের মারে ৩৫ রান নেন এ অসি তারকা। সবমিলিয়ে মাত্র ১৫ বলে খেলেন ৫৬ রানের সাইক্লোন ইনিংস। তার ফিফটি পূরণ হয় মাত্র ১৪ বলে। যা আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড।
দলের এমন এক জয়ের পর উচ্ছ্বাসের বাঁধ মানছে না কলকাতার মালিক বলিউড তারকা শাহরুখ খানের। করোনাভাইরাসের সতর্কতার কারণে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। তবে ঠিকই সবার সঙ্গে নাচতে ইচ্ছে হচ্ছে তার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শাহরুখ লিখেছেন, ‘ওয়াও আবারও! প্যাট কামিন্স আমার ইচ্ছে হচ্ছে আন্দ্রে রাসেলের মতো তোমার সঙ্গে নাচি এবং বাকিদের মতো তোমাকে জড়িয়ে ধরি। খুব ভালো খেলেছো কেকেআর। আর কী বলবো... প্যাট দিয়ে ছাক্কে (প্যাট মেরেছে ছক্কা)।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live