জাতীয় দলে ফিরছেন এনামুল হক বিজয়
বিজয়ের এই দারুণ পারফর্মেন্সের জন্য তাড়াতাড়ি ডাকও পেয়ে যান জাতীয় দলে। তবে খুব বেশিদিন সেই সুখের সময় কাটাতে পারেন নি এই ডানহাতি ব্যাটার। দলকে বাদ পড়েন বাজে পারফর্মেন্সের জন্য। তারপর কয়েকবার জাতীয় দলে সুযোগ মিললেও, ভালো পারফর্মেন্স না করতে পারায় টিকে থাকতে পারেনি জাতীয় দলে। তাইতো কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়।
তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা এই ওপেনার। আর তার এমন পারফরম্যান্সের স্বরুপ আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন তিনি এমনটাই মনে করেন টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলমান ডিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের ৮ ইনিংসে প্রায় ৮০ গড়ে ৬৪৩ রান করেছেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১০০ স্ট্রাইকরেটে। দুই সেঞ্চুরি ও ৪ হাফসেঞ্চুরির সাথে এবারের আসরের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও (১৮৪) তার দখলে।
বিজয়কে নিয়ে মাশরাফি বলেন, ‘বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে। যেভাবে রান করছে আমি মনে করি, অবশ্যই রাডারে আছে। সত্যি বলতে আমার কাছে মনে হয় যে, তাদের খুব ভালো সুযোগ আছে। তাদের কাজ পারফর্ম করা, তারা করছে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ হচ্ছে ডিপিএল। এই আসরের সেরা পারফর্মাররা জাতীয় দলের নির্বাচকদের নজরে থাকবেন এমনটাই মনে করেন মাশরাফি।
উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই বিজয়। তিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালের ৩১ জুলাই। এরপর আর নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live