বাংলাদেশের ক্রিকেটারদের চরম অপমান করলো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার
আজ (শুক্রবার) থেকে পোর্ট এলিজাবেথে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে এলগার বললেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শক্ত মানসিকতার ঘাটতি রয়েছে।
মুমিনুলের অভিযোগের জবাবে এলগার বলেন, 'আমার মনে হয় না, তাদের কথার ভিত্তি আছে। আমরা লড়াকু ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, আমরা স্রেফ ওদেরকে ফিরিয়ে দিচ্ছিলাম, যা আমরা নিজেরা ব্যাটিংয়ে নেমে পেয়েছিলাম।'
টেস্ট ক্রিকেট পৌরষের খেলা, এমন কটাক্ষও এলগারের মুখে। তার ভাষায়, 'এটা টেস্ট ক্রিকেট। এই পর্যায়ে খেলা হয় পৌরষত্বের আবহে। আমরা লড়াকু ক্রিকেটই খেলি। নিশ্চিত করে বলছি, কোনোভাবেই আমরা বাংলাদেশি ক্রিকেটারদের বাজে ভাষা ব্যবহার করিনি। কারণ, আমরা তাদের সম্মান করি। তবে আমার মনে হয়, এই পর্যায়ে খেলতে হলে ওদেরকে আরও শক্ত হতে হবে, যেটায় ওরা হয়তো অভ্যস্ত নয়।'
এলগার মনে করছেন, প্রথম টেস্টে স্লেজিংয়ের খেলাতেই হেরে গিয়েছে বাংলাদেশ। মাঠের এমন চাপ নিতে না পেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগাররা। যার ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের রাস্তা সহজ হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন