ব্রেকিং নিউজ: এবার কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা
এবারের আসরে অংশগ্রহণকারী দশটি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। নারী কোপা আমেরিকায় এ গ্রুপে রয়েছে কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে ও বলিভিয়া। অন্যদিকে 'বি' গ্রুপে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে।
আগামী ৮ জুলাই থেকে কলম্বিয়াতে হবে এবারের নারী কোপা আমেরিকা। এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ৩০ জুলাই। কলম্বিয়ার কালি, বুকারামাঙ্গা ও আর্মেনিয়া শহরের তিন ভেন্যুতে হবে নারী কোপা আমেরিকার নবম আসরের সব খেলা।
এবারের টুর্নামেন্টটি হবে দুই ধাপে। প্রথম ধাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দশ দল। দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে দেওয়া হবে চূড়ান্ত ধাপের টিকিট। সেই ছয় দল থেকে সেমিফাইনালের চার দল এবং পরে শিরোপা নির্ধারণী ফাইনালের দুই দল নির্ধারিত হবে।
শুধু তাই নয়, এবারের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় হওয়া দল আগামী বছর অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়া চতুর্থ ও পঞ্চম হওয়া দল পাবে প্লে-অফ খেলে বিশ্বকাপের টিকিট জেতার সুযোগ।
এবারই প্রথমবারের মতো নারী কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ ডলার (প্রায় ১৩ কোটি টাকা) অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া রানার্সআপ দল পাবে ৫ লাখ ডলার (প্রায় সাড়ে ৪ কোটি টাকা) অর্থ পুরস্কার।
নারী কোপা আমেরিকার গত আট আসরে সাতবারই (১৯৯১, ১৯৯৫, ১৯৯৮, ২০০৩, ২০১০, ২০১৪ ও ২০১৮) চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শুধু ২০০৬ সালের আসরে শিরোপা উঠেছিল আর্জেন্টিনার ঘরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন