আউট, আউট, আউট, উইকেট তুলে নিল খালেদ, দেখেনিন সর্বশেষ স্কোর
টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ডিন এলগার এবং সারেল এরউই। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫২ রান। খালেদ আহমেদের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন এরউই। বাঁহাতি এই ব্যাটার ২৪ রানে আউট হলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি।
যদিও ম্যাচের তৃতীয় ওভারেই ফিরতে পারতেন এরউই। খালেদের বলে লেগ বিফোর উইকেটের রিভিউ নিতে দেরি করায় মাত্র ৪ রানে বেঁচে যান বাঁহাতি এই ব্যাটার। এরপর কেগান পিটারসেনকে নিয়েও পঞ্চাশ রানের জুটি গড়েন এলগার। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
যা তার টানা তৃতীয় হাফ সেঞ্চুরি। ডারবান টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন এলগার। লাঞ্চ থেকে ফিরেই সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বলে লিটনকে ক্যাচ দিয়ে ৭০ রানে ফিরেছেন এলগার।
প্রোটিয়া অধিনায়ক ফেরার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন পিটারসেনও। যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। তাইজুলের গুড লেংথ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৬৪ রানে ফিরেছেন তিনি। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। পরবর্তীতে রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ।
চা বিরতি থেকে ফিরে দারুণ জুটি গড়েন রিকেলটন এবং টেম্বা বাভুমা। তারা দুজনে মিলে যোগ করেন ৮৩ রান। তবে শেষ বিকেলে ৪২ রান করা রিকেলটনকে ফিরিয়ে তাদের দুজনের ভাঙেন। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার এরাসমাস। পরবর্তীতে রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ।
রিকেলটনের বিদায়ের পর আউট হয়েছেন বাভুমাও। খালেদের বলে স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষ বিকেলে ফেরার আগে করেছেন ৬৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা- ২৭১/৫ (৮২ ওভার) (এলগার ৭০, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭*, রিকেলটন ৪২, এরউই ২৪; তাইজুল ৩/৭৬, খালেদ ২/৫৩)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live