বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
অধিনায়ক ডিন এলগারের ৭০, টেম্বা বাভুমার ৬৭ ও কিগান পিটারসেনের ৬৪ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে প্রথম দিন শেষ করে স্বাগতিক দল। দ্বিতীয় দিন প্রোটিয়ারা গুটিয়ে যাওয়ার আগে জড়ো করে ৪৫৩ রানের বিশাল সংগ্রহ।
আগের ম্যাচের নায়ক কেশব মহারাজ এই ম্যাচে ব্যাটারের ভূমিকায় অবতীর্ণ হন। ৮ নম্বরে নেমে খেলেন ৮৪ রানের ঝলমলে এক ইনিংস। ওয়ানডে মেজাজে খেলে ৯৫ বলে গড়া এই ইনিংস থামে তাইজুল ইসলাম ইনিংসে তার ৫ম উইকেট শিকার করলে। সব মিলিয়ে তাইজুল শিকার করেন ৬ উইকেট। এছাড়া খালেদ আহমেদ তিনটি মেহেদী হাসান মিরাজ একটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ফেলে বাংলাদেশ। জয় ডাকের শিকার হয়ে ফেরার পর তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত রান তুলছিলেন ওয়ানডে মেজাজে। তবে তাদেরও ফিরতে হয় সাজঘরে। তামিম ৫৭ বলে ৪৭ ও শান্ত ৭৪ বলে ৩৩ রান করে ধরেন প্যাভিলিয়নের পথ।
এরপর বাংলাদেশ হারায় অধিনায়ক মুমিনুল হককেও (২৪ বলে ৬), যিনি ১ রানে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ভরসার পাত্র লিটন দাসও থিতু হতে পারেননি, ১৪ বলে ১১ রান করে আউট হন তিনি। মুশফিকুর রহিম ৫৫ বলে ৩০ ও ইয়াসির আলী ২০ বলে ৮ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে উইয়ান মাল্ডার একাই শিকার করেছেন ৩ উইকেট। দুটি উইকেট শিকার করেছেন ডুইয়ন অলিভিয়ের।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)
মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪
তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১
বাংলাদেশ ১ম ইনিংস : ১৩৯/৫ (৪১ ওভার)
তামিম ৪৭, শান্ত ৩৩, মুশফিক ৩০*, ইয়াসির ৮*
মাল্ডার ১৫/৩, অলিভিয়ের ১৭/২
বাংলাদেশ ৩১৪ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে