এমবাপে-নেইমার-মেসি এক ম্যাচে তিন হ্যাট্রিক, গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব
শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে পিএসজি। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে তারা করেছে চারটি।
লিগের সর্বশেষ ম্যাচে লরিয়ের বিপক্ষে পিএসজি জিতেছিল বড় ব্যবধানে। বড় জয়ের পথে সেদিনই প্রথমবারের মতো একই ম্যাচে জালের দেখা খুঁজে পেয়েছিলেন নেইমার, মেসি এবং এমবাপে।
শনিবার রাতের ম্যাচেও তারা তান্ডব চালিয়েছেন ক্লেঁহমোর বিপক্ষে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেইমার এবং এমবাপে। গোল না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এই আক্রমণত্রয়ীর তান্ডবে ৬-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটে লিওনেল মেসির পাস থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন নেইমার জুনিয়র। ১৯তম মিনিটে সেই মেসির পাস থেকেই গোল করে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।
দুই গোল হজম করে ম্যাচের ৪২তম মিনিটে একটি গোল পরিশোধ করে ক্লেঁহমো। বিরতির পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ২-১।
বিরতির পর হঠাৎ এক ঝড় বয়ে যায় ক্লেঁহমোর উপর দিয়ে। সেই ঝড়ে উড়ে যায় তাদের সবকিছুই। ম্যাচের ৬৯তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি থেকে গোল করে পিএসজির লিড বাড়ান নেইমার জুনিয়র।
তিন মিনিট পর নেইমারের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এমবাপে। ৮০তম মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।
৮৩তম মিনিটে এবার এমবাপের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। আক্রমন ভাগের তারকাদের গোল উৎসবের ম্যাচে পিএসজি জয় পায় ৬-১ ব্যবধানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live