তামিমের আউট নিয়ে বিরক্ত জেমি সিডন্স
তামিম ইকবালের এলবিডব্লিউ আউট নিয়ে আলোচনা অনেক দিনের। জেমি সিডন্স বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর পরই বলেছিলেন, তামিম আন্তর্জাতিক ক্রিকেটে আরও বহু রান করতে পারবেন তবে তাকে সামনে পা নিয়ে খেলা নিয়ে কাজ করতে হবে। যাতে বারবার এলবিডব্লিউ থেকে রক্ষা মিলে। এই সিরিজের আগে বিষয়টি নিয়ে সিডন্সের সঙ্গে কাজও করছিলেন তামিম। তবে আজ সেই এলবিডব্লিউয়ের ফাঁদেই পড়তে হলো তাকে।
দিনের খেলা শেষে জেমি সিডন্স বলেন, ‘আমার মনে হয়, সে চার মেরে ফিফটি করতে চেয়েছিল। এ কারণেই পুরো ইনিংস সে কীভাবে খেলেছে, সেটা ভুলে গেছে। সোজা ব্যাটে সে দারুণ খেলছিল, প্যাডের সামনে ক্রস ব্যাটে নয়। তবে সে যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে, সেটা এককথায় দুর্দান্ত ছিল। তাঁর ব্যাটিং ড্রেসিংরুমকে শান্ত করেছে। যদি ইনিংসটা লম্বা হতো, তাহলে আরও ভালো হতো।’
৫৭ বলে ৪৭ রান করার পথে ৮টি চার মেরেছেন তামিম। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন। তবে সিডন্স মনে করছেন আক্রমণাত্মক ব্যাটিং তামিমের আউট হওয়ার কারণ নয়।
তিনি বলেন, ‘তামিম টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সব সময়ই আক্রমণাত্মক ব্যাটিং করে। এরপর ধীরে ধীরে সে ক্রিজে থিতু হয়। ফাস্ট বোলারের বিপক্ষে তামিম শুধু বাজে বলেই ব্যাট চালায়। ভালো বলগুলো ও ছেড়েছে, কখনো ডিফেন্স করেছে। আমার মনে হয়, ইনিংসের শুরুতে বোলাররা যখন রাউন্ড দ্য উইকেট করেছে, শান্ত (নাজমুল) ও তামিম ভালোই করেছে। আমার মনে হয় না আক্রমণাত্মক ব্যাটিং তামিমের আউটের কারণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে