টাইগারদের প্রশংসায় আফ্রিকান স্পিনার কেশব মহারাজ
টেস্ট সিরিজের আগে হয়ে যায় ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের কাছে হেরেছিল ২-১ ব্যবধানে। এই সিরিজ জয়ে বাংলাদেশ প্রথম বারের মত সিরিজ জয় পান দক্ষিণ আফ্রিকার মাটিতে। তারা মনে করেন ওয়ানডে ফরম্যাটে টাইগারদের এই দাপটই প্রমাণ করে বাংলাদেশ এখন প্রত্যাশার চেয়েও ভালো দল।
এবাপারে মহারাজ বলেন, ‘বাংলাদেশ এখন আগের চেয়েও কঠিন প্রতিপক্ষ। ওয়ানডে সিরিজে তা আমরা দেখেছি। তারা আগের চেয়ে কঠিন, ওয়ানডে সিরিজে তা প্রমাণ করেছে।’
তবে এখন পর্যন্ত টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা অবশ্য অতীত রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে। প্রথম টেস্টে লড়াই করেও বাংলাদেশ হেরেছে ২২০ রানে। দ্বিতীয় টেস্টেও এখন পর্যন্ত আধিপত্য দেখাচ্ছে স্বাগতিক দল।
তবে কেশব মহারাজ মানছেন, "টেস্টেও বাংলাদেশ আগের চেয়ে উন্নতি করেছে। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট অবশ্য আরেকটু কঠিন। তবে হ্যাঁ, আমরা তাদের যেমন আগে দেখেছি এবার তারা তারচেয়েও শক্তিশালী। তাদের মধ্যে একাগ্রতা আছে। তাদের এখন অনেক ভালো কয়েকজন ফাস্ট বোলার আছে। তাই হ্যাঁ, আমরা তাদের যেমন প্রতিপক্ষ হিসেবে জানি এখন তারা এর চেয়েও বেশি শক্তিশালী প্রতিপক্ষ।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে