টাইগারদের নাগালের বাহিরে আফ্রিকা টেস্ট
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম ইনিংসে ৪৫৩ রান করে। পরে দ্বিতীয় দিনের শেষের দিকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। শুরু থেকে মাঠ ছাড়তে থাকেন বাংলাদেশ ব্যাটাররা। প্রথমে মাহমুদুল হাসান জয়কে হারালেও সেটা সামলে নেন ওপেনের তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত। এরপর তাদের দুজনের আক্রমণাত্বক ব্যাটিংয়ে যখন প্রোটিয়ারা চাপে পড়ার অবস্থায় তখনই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস।
মাচের শুরুটা তামিম ইকবলকে দিয়ে হলেও শেষটা করেছেন লিটন দাস। মাঝের সময়টায় সাজঘরে ফিরেছেন দলপতি মুমিনুল হক এবং শান্ত। তাতে ১ উইকেটে ৮৭ রান তোলা বাংলাদেশ ৫ উইকেট হারিয়েছে ১২২ রানে।
বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, 'আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা খুব ভালো ব্যাটিং করেছে। তারা এমন একটা স্কোর করেছে, সম্ভবত ম্যাচ আমাদের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে আজকের শেষ সেশনে আমাদের ব্যাটিংয়ের পর। এই টেস্টে টিকে থাকতে হলে প্রথম ইনিংসে লম্বা সময় ব্যাটিং করার বিকল্প নেই। তাই তৃতীয় দিন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব উইকেটে থেকে রান তুলতে হবে বাংলাদেশি ব্যাটারদের। সিডন্স আশাবাদী, সেটা করে দেখাবে তার শিষ্যরা।'
তিনি আরও বলেন, 'ব্যাটিংয়ের জন্য কাল কঠিন একটি দিন হতে যাচ্ছে। আমাদের ৫ উইকেট এরই মধ্যে পড়ে গেছে। আশা করি, আমরা কিছু জুটি গড়তে পারব, যেটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। কয়েকজন ব্যাটসম্যানকে স্বচ্ছন্দ মনে হয়েছে, ভালো শট খেলেছে, এরপর ডিফেন্সে ভুলের জন্য বড় মাশুল দিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম