বিদায় ইমরান খানের পিসিবি বস রমিজ রাজার ভবিষ্যৎ অনিশ্চিত
রাজনীতি ও ক্রিকেট, পাকিস্তানে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। পদাধিকার বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ প্যাট্রন হয়ে থাকেন দেশটির প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনে তাই বরাবরই বদল আসে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও।
আস্থাভোটে হেরে গিয়ে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। ক্রিকেট বোর্ডের শীর্ষ পদেও পরিবর্তন আসার সম্ভাবনা বা শঙ্কা আছে প্রবলভাবেই।
ধারাভাষ্য নিয়ে ব্যস্ত থাকা রমিজ রাজাকে ক্রিকেট প্রশাসনে নিয়ে আসেন ইমরানই। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের একান্ত চাওয়াতেই মূলত গত সেপ্টেম্বরে দায়িত্ব নেন রমিজ। তার দায়িত্বের মেয়াদ তিন বছর। তবে তা এখন এক বছরও টেকে কিনা, সংশয় আছে যথেষ্ট।
পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর দারুণ সব পদক্ষেপে যদিও পাকিস্তানের ক্রিকেটে নতুন প্রাণের জোয়ার এনেছেন রমিজ। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইমরানের ঘনিষ্ঠ রমিজকে বোর্ডে রাখার সম্ভাবনা সামান্যই।
পাকিস্তানের পত্রিকা ডেইলি এক্সপ্রেস-এর খবর, সরিয়ে দেওয়া হবে বলে কিছু আঁচ করতে পারলে নাকি নিজে থেকে দায়িত্ব ছাড়বেন রমিজ। ধারাভাষ্যের বেশ কিছু প্রস্তাব তার কাছে আছে। অবস্থা প্রতিকূলে দেখলে পদত্যাগ করে সসম্মানে নিজের পুরনো পেশায় সাবেক এই ব্যাটসম্যান ফিরে যাবেন বলেই নাকি ঠিক করে রেখেছেন।
পত্রিকাটির খবর, বোর্ডের সাবেক এক চেয়ারম্যান ঘনিষ্ঠমহলে এটা বললেও শুরু করেছেন যে, তিনি আবার দায়িত্বে ফিরছেন। এই খবর যদি সত্যি নাও হয়, পাকিস্তান ক্রিকেটের ইতিহাস বলে, দেশের ক্ষমতার পালাবদলে বোর্ডে বদল আসা নিশ্চিত।
রমিজ রাজা পাকিস্তান বোর্ডের ৩৬তম চেয়ারম্যান। তবে সাবেক ক্রিকেটারদের মধ্যে এই দায়িত্বে আসতে পেরেছেন তার আগে কেবল আল তিনজন- আব্দুল হাফিজ কারদার (১৯৭২-৭৭), জাভেদ বার্কি (১৯৯৪-৯৫) ও ইজাজ বাট (২০০৮-১১)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live