সাকিবের প্রস্তাবকে স্বাগত জানালো আইসিসি
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে চলমান টেস্ট সিরিজে আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে ডারবানে সিরিজের প্রথম টেস্টে। করোনার কারণে আম্পায়ারদের ঝুঁকি, দৌড় এবং অসুবিধা কমাতে আয়োজক দেশের আম্পায়ারদের সঙ্গে টেস্ট ম্যাচ খেলার নিয়ম করেছে আইসিসি। তবে আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিরপেক্ষ আম্পায়ার ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনার দাবি উঠছিল চারপাশ থেকে। বিতর্কের মুখে আইসিসি তাই পুরনো সিদ্ধান্তে ফিরে গেছে।
আইসিসির বোর্ড সভা শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, ২০২২-২৩ মৌসুমে প্রতি টেস্টে একজন আম্পায়ার হবেন স্বাগতিক দলের, এছাড়া ম্যাচ আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার নিযুক্ত হবেন নিরপেক্ষ দেশ থেকে। একজন অন ফিল্ড আম্পায়ারের মত চতুর্থ আম্পায়ারও হবেন স্বাগতিক দলের।
প্রসঙ্গত, করোনার কারণে ম্যাচ রেফারি ছাড়া বাকি সবার ক্ষেত্রে স্বাগতিক দেশের আম্পায়ার হওয়ার সুযোগ ছিল। টেস্টে নিরপেক্ষ আম্পায়ারের সিদ্ধান্তে ফিরলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি অবশ্য স্বাগতিক দলের আম্পায়ারদের দিয়েই পরিচালিত হবে।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠায় ডারবান টেস্ট চলাকালে সাকিব আল হাসান দাবি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় এখন যেন নিরপেক্ষ আম্পায়ারদের দিয়েই ম্যাচ পরিচালনা করা হয়। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমার মনে হয় আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ার নিযুক্তের দিকে ফিরে যাওয়া উচিৎ, যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সবগুলোতেই করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।’ অবশেষে সাকিবের সেই চাওয়া পূরণ হল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live