নিশ্চিত হারের মুখে বাংলাদেশ, শেষ হলো তৃতীয় দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়। বাংলাদেশকে ফলো অনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। এবারও দলটি পড়ে তাইজুল ইসলামের তোপের মুখে।
তাইজুলের ৩ উইকেট শিকারের ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তড়িঘড়ি করে ইনিংস ঘোষণার লক্ষ্য ছিল একটাই- দিনের শেষ ভাগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপাকে ফেলা।
সেই লক্ষ্য সফলভাবেই পূরণ হয়েছে স্বাগতিক দলের। দিনের শেষ ভাগে ৯.১ ওভার ব্যাট করে ২৭ রান তুলতেই মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মত এবারও শূন্য রানে ফিরেছেন জয়, তবে এবার গোল্ডেন ডাক। শান্ত করেছেন ৭ রান। দিনের শেষ বলে তামিম আউট হন ১৩ রান করে।
৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়াদের পক্ষে কেশব মহারাজ দুটি ও সিমন হার্মার একটি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১
বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)আরউই ৪১, ভেরেইন্নে ৩৯*, বাভুমা ৩০তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২, খালেদ ৩৮/১
বাংলাদেশ ২য় ইনিংস : ২৭/৩ (৯.১ ওভার)তামিম ১৩, শান্ত ৭, মুমিনুল ৫*মহারাজ ১৭/২, হার্মার ৮/১
জয়ের জন্য প্রয়োজন ৪১৩ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন