অর্থ সঙ্কটে শ্রীলঙ্কা, এশিয়া কাপের আয়োজক হতে চলেছে বাংলাদেশ
এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা আরেকটি দল অংশ নেবে এশিয়া কাপে। বাছাই পর্বের ম্যাচ শুরু হওয়ার কথা ২০শে আগস্ট।
শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি বেড়েই চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যই পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস সংকটও তীব্র আকার নিয়েছে। গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট ডাবল করেছে।
জিনিসপত্রের সরবরাহ স্বাভাবিক করতে পরবর্তী ৬ মাসের মধ্যে শ্রীলঙ্কার প্রায় ৩০০ কোটি ডলার বৈদেশিক সাহায্য লাগবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি। এমতাবস্থায় এশিয়া কাপ আয়োজন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের।
নিজেদের অর্থের সঙ্কটের কারণে বাংলাদেশের বিপক্ষে এইচপি সিরিজও স্থগিত করেছে লঙ্কানরা। এতেই মোটামুটি নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এশিয়া কাপ আয়োজন অসম্ভব। তবে কোন দেশে আবার এশিয়া কাপ হবে সেটাও জানা যায়নি। এ নিয়ে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এশিয়া কাপ আয়োজনের দিকে সবার চাইতে এগিয়ে থাকছে বাংলাদেশই।
কেননা পরবর্তী এশিয়া কাপ হবে পাকিস্তান। সেকারণে তারা এবার সুযোগ নিতে পারছেনা। অন্যদিকে ভারত এশিয়া কাপ আয়োজন করলে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানাবে পাকিস্তান। আর সেকারণে বাংলাদেশই হতে পারে বিকল্প ভেন্যু। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মিটিংয়ের পরই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live