এটাই আমার দুঃখ : সুজন
অথচ দক্ষিণ আফ্রিকায় এই স্পিনই বাংলাদেশকে নাকানিচুবানি খাইয়েছে। টেস্ট সিরিজে প্রোটিয়া স্পিনাররা বড় পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশের ব্যাটারদের। আবার বাংলাদেশের স্পিনাররা স্পিন বান্ধব উইকেট পেয়েও অনেকের মতে ‘প্রত্যাশা অনুযায়ী ভালো’ খেলতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের মুখে থেকে এই বিষয়টিই কষ্ট দিচ্ছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারার যৌক্তিক কারণ দেখলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে স্পিন নির্ভর বাংলাদেশের এমন অসহায় আত্মসমর্পণ মন ভেঙেছে টিম ডিরেক্টরের।
সুজন বলেন, ‘নিউজিল্যান্ডে না হয় ভালো না খেলার কারণ ছিল, সেখানে পেস বোলিংয়ের বিপক্ষে খেলা কঠিন। এখানে আমরা স্পিনকেই সামলাতে পারলাম না। এটাই আমার বেশি দুঃখ। আমরা মনে করি স্পিনে আমরা ভালো খেলি। আমাদের স্পিনাররাও ওদের বেশি বিপাকে ফেলতে পারেনি। হ্যাঁ, তাইজুল ৫ উইকেট নিয়েছে। মিরাজ ভালো বল করেছে। কিন্তু মহারাজরা যেমন আমাদের ব্যাটারদের বিপদে ফেলেছে, আমাদের স্পিনাররা এভাবে বিপদে ফেলতে পারেনি।’
আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির কয়েকজন খেলোয়াড় খেলছেন না টেস্ট সিরিজে। এমন দলের বিপক্ষে কোনো ম্যাচ জিততে না পারা বড় সুযোগ হাতছাড়া বলেই মনে করেন সুজন।
তিনি বলেন, ‘অবশ্যই বড় সুযোগ হাতছাড়া করেছে। তবে আমি বলব না দক্ষিণ আফ্রিকার এই দলটা ভালো নয়। তাদের অনেক ভালো কিছু খেলোয়াড় আছে। তারা স্পিন খুব ভালোভাবে সামলেছে। আমরা আশা করেছিলাম টেস্ট সিরিজে আরও ভালো করব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন