২০২৪ টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ২০ দল, বাংলাদেশকে সরাসরি খেলতে হলে যা করতে হবে জানিয়ে দিল আইসিসি
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১১ ১৪:০২:০৪
রবিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইসিসির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে সরাসরি খেলবে দুই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র এবং র্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দল।
এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দলও সরাসরি সুযোগ পাবে। বাকি ৮টি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে। বাংলাদেশকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এবারের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে মধ্যে থাকতে হবে। নয়তোবা বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন