স্বেচ্ছায় আউট’ হয়ে নতুন ইতিহাস গড়লেন অশ্বিন
রোববার রাতে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে খেলে ১ রান নিয়েই সোজা ডাগআউটে চলে যান ২৩ বলে ২৮ রান করা অশ্বিন। তখন ডাগআউট থেকে আসতে দেখা যায় নতুন ব্যাটার রিয়ান পরাগকে।
মাঠে থাকা রাজস্থানের আরেক ব্যাটার শিমরন হেটমায়ারও বুঝতে পারেননি আসলে কী ঘটলো? পরে তিনি পরাগের সঙ্গে কথা বলে জানতে পারেন স্বেচ্ছায় আউট হয়ে গেছেন অশ্বিন। যাতে করে শেষ দুই ওভারে দলীয় সংগ্রহ বাড়িয়ে নিতে পারে রাজস্থান। শেষ পর্যন্ত হয়েছেও তাই।
অশ্বিনের জায়গায় নামা পরাগ ৪ বলে ৮ রান করেন। অন্যদিকে ছয় ছক্কার ৩৬ বলে ৫৯ রানের ঝড় তোলেন হেটমায়ার। যা রাজস্থানকে এনে দেয় ১৬৫ রানের সংগ্রহ এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে মাত্র ৩ রানের ব্যবধানে। এই জয়ের পেছনে অশ্বিনের তখন উঠে যাওয়ার সিদ্ধান্তও বড় ভূমিকা রেখেছে।
আইপিএল ইতিহাসে এর আগে কখনও এমন স্বেচ্ছায় আউটের ঘটনা দেখা যায়নি। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে চারবার ঘটলো এই ঘটনা। সবার আগে ২০১০ সালে শহিদ আফ্রিদি একটি ট্যুর ম্যাচে ১৪ বলে ৪২ রান করার পর স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে যান।
এছাড়া ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের সানজামুল ইসলাম এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র নজির হিসেবে ২০১৯ সালেই মালদ্বীপের বিপক্ষে ৩৫ বলে ২৪ রান করার পর ইনিংসের ১৯তম ওভারে নিজেকে স্বেচ্ছায় আউট করে সাজঘরে ফিরে যান সোনাম তবগে।
এ বিষয়ক আইসিসির নিয়মটি হলো, যখন কোনো ব্যাটার আম্পায়ারের অনুমতি ছাড়াই মাঠ ছেড়ে চলে যান এবং মাঠে ফেরার জন্য প্রতিপক্ষ দলের অনুমতি না থাকে এবং তিনি আর মাঠে না ফিরতে পারেন, তাহলে তাকে রিটায়ার্ড আউট তথা স্বেচ্ছায় আউট ঘোষণা করা হবে। এ নিয়মেই নিজেকে স্বেচ্ছায় আউট করেন অশ্বিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)