বাজে ভাবে ম্যাচ ও সিরিজ হেরে যা বললেন অধিনায়ক মুমিনুল
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্তরের দলের সঙ্গে পারেনি বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫৩ রানে অলআউট হয় এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৮০ রানে অলআউট হয়। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলদোলাই হয়েছে বাংলাদেশ।
তবে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকায় কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মমিনুল হক। তবে অধিনায়ক চেয়েছিলেন ওয়ানডে সিরিজও জিতে টেস্ট সিরিজের জয়লাভ করতে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মমিনুল বলেন, “এই সিরিজে দল হিসেবে ভালো খেলিনি আমরা। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে, তাদেরকে অভিনন্দন। আমরা হতাশ, তবে সামনে এগিয়ে যেতে হবে।”
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, “প্রতিপক্ষ কখনো আপনার চাহিদা মতো কন্ডিশন তৈরি করে দেবে না। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। এ জন্য আমরা কোনো অজুহাত দিতে পারি না। প্রক্রিয়া অনুযায়ী খেলতে হবে আমাদের। এই ম্যাচে সেটা হয়নি। আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম, চেয়েছিলাম টেস্ট সিরিজটাও ভালোভাবে শেষ করতে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন