আমরা বিশ্বের এক নম্বর দল হয়ে যাইনি: মুমিনুল
সাদা পোশাকের ক্রিকেটে এক সেশন বা তিনদিন ভালো করে জেতা সম্ভব নয় বলেই মনে করেন তিনি। তাই টেস্টে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা দেখছেন মুমিনুল। বিশেষ করে বিদেশের মাটিতে নিয়মিত জয় পেতে এসব জায়গায় উন্নতি বেশ গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
এ প্রসঙ্গে মুমিনুল বলেন, 'টেস্ট ক্রিকেট এমন একটা খেলা দল হিসেবে প্রতিদিনই উন্নতি করতে হবে। আপনি এক সেশন ভালো খেললে হবে না অথবা ৫ দিনের মধ্যে তিনদিন ভালো খেললে হবে না। পাঁচদিনই ভালো খেলতে হবে। আপনি হয়তো একটা সেশন ভুল করতে পারেন, দুইটা সেশন ভুল করতে পারেন পাঁচদিনের মধ্যে। প্রত্যেকটা সেশনই ভালো করতে হবে। আমাদের কাছে মনে হয় এসব জায়গায় আরও উন্নতি... টেস্ট ক্রিকেট আমাদের আরও উন্নতি করতে হবে।'
কদিন আগেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। মুমিনুল মনে করেন সেই ম্যাচ জেতার পর বাংলাদেশ টেস্টের এক নম্বর দল হয়ে যায়নি। বাংলাদেশ তাদের আগের জায়গাতেই আছে। তবে নিউজিল্যান্ডে জেতার পর সবার প্রত্যাশা বেড়েছে বলেও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'আপনারা হয়তো এমনভাবে বলছেন যে কারণ আমরা হয়তো একটা টেস্ট জেতাতে আমরা হয়তো বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে গেছি। আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচ জেতার আগেও যে জায়গায় ছিলাম ওই জায়গাতেই আছি। হয়তো আপনাদেরও প্রত্যাশা বেড়েছে, আমাদেরও। বেড়েছে। আমার কাছে মনে হয় যে আমাদের উন্নতি করার আরও অনেক জায়গা আছে। অনেক জায়গায় উন্নতি করতে হবে আমাদর।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন