আবারো প্রশ্নবিদ্ধ মুমিনুল হকের অধিনায়কত্ব
এছাড়া প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার স্নিজিং মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছালে এ ব্যাপারে আম্পায়ারদের সাথে কথা বলতে তামিম ইকবালের আসতে হয়। স্বাভাবিকভাবেই এ জায়গায় অধিনায়ক এর কথা বলার কথা। মুমিনুল হক যে কারণে সবচেয়ে বেশি সমালোচিত তা হল তিনি কি সত্যি ক্যাপ্টেন মেটারিয়াল? অর্থাৎ যে কোন ক্রিকেটারকেইতো আর অধিনায়ক করে দেওয়া যাবে না। তার মধ্যে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং আত্মবিশ্বাস।
এর কোনোটিই যেন নেই মুমিনুল হকের। ছোট গঠনের এই মানুষটির উপর অধিনায়কত্ব যেন হয়ে উঠেছে পাহাড় সমান এক চাপ। শরীরী ভাষা থেকে শুরু করে মাঠে তার বিভিন্ন কার্যক্রম কোন কিছুই যেন অধিনায়ক সুলভ নয়। নিঃসন্দেহে মমিনুল একজন অসাধারণ ক্রিকেটার। তবে অধিনায়ক হিসেবে তিনি ততটাই সাদামাটা। সব সিনিয়র ক্রিকেটাররা টেস্ট অধিনায়কত্ব নিতে অসম্মতি জানালে একপ্রকার বাধ্য হয়ে মমিনুলকে অধিনায়কত্ব দেয় বিসিবি।
দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে বিসিবির এখন চিন্তা করতে হবে বাংলাদেশ টেস্ট দলকে এগিয়ে নেওয়ার জন্য মুমিনুল সঠিক ব্যক্তি কি না। অবশ্য কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব পরিবর্তন হতে পারে এমন আভাস দিয়েছিলেন বোর্ড সভাপতি। হয়তো খুব দ্রুতই পরিবর্তন হতে পারে টেস্ট দলের অধিনায়কত্ব।
যা দল এবং মুমিনুল উভয়ের জন্যই ভালো কিছু বয়ে আনবে। অধিনায়কত্বের জন্য সব সমালোচনা এখন নিতে হচ্ছে মুমিনুলের। ফলে ব্যাট হাতেও খুব একটা ভালো সময় পার করছেন না এই ক্রিকেটার। হয়তো অধিনায়কত্বের পরিবর্তন বাংলাদেশ এবং মুমিনুল উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন