জয় ফিরতে ব্যাঙ্গালুরুর বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই
দুই দলের অবস্থান বলতে গেলে দুই মেরুতে। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাই এবার চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। ভাগ্যবদলের আশায় গত ম্যাচে তারা একাদশে নেয় লঙ্কান বিস্ময় স্পিনার মাহিশ থিকসানাকে। কিন্তু তিনি বলার মত কিছুই করতে পারেননি। আজ চেন্নাই একাদশে দেখা যেতে পারে যুবদলের সেনসেশন রাজবর্ধন হাঙ্গারজিকারকে।
অন্যদিকে, প্রথম ম্যাচে বিশাল স্কোর গড়ে হারলেও গত তিন ম্যাচেই জয় নিয়ে রীতিমত উড়ছে ব্যাঙ্গালুরু। তাদের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি যদিও প্রত্যাশা মেটাতে পারেননি শেষ তিন ম্যাচে। তবে মিডল অর্ডারে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা থাকায় সে অভাব বোধ হয়নি।
এদিকে ব্যক্তিগত কারণে আইপিএলের মাঝপথে সরে গেছেন ব্যাঙ্গালুরু পেসার হর্ষল প্যাটেল। তার বদলে আজ একাদশে জায়গা করে নেওয়ার কথা অসি পেসার জশ হ্যাজেলউডের।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশরবিন উথাপ্পা, রিতুরাজ গাঁইকদ, মঈন আলি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারজিকার।
ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ডেভিড উইলি/জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিদ্ধার্থ কাউল, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন