ব্রেকিং নিউজ : মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ
প্রাণঘাতী করোনা আক্রান্ত হওয়ার পর বাড়ি ফিরে যাচ্ছিলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট এবং দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ব্যবস্থাপক জুনায়েদ ওয়াদেও। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তাঁরা। পোর্ট এলিজাবেথে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীনই কোভিডে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপক ওয়াদেও।
সিরিজ শুরু হওয়ার আগে দুই বোর্ডের মধ্যকার প্রটোকল মোতাবেক বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়িতেই আইসোলেশনে থাকার কথা ছিল তাঁদের। তবে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের পরিবহনটি। অবশ্য অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তাঁরা। হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় এমনটাই জানালেন ল্যাঙ্গাভেল্ট।
তিনি বলেন, “আমরা ভালো ও সুস্থ আছি। কোনো চোট নেই। স্রষ্টাকে অশেষ ধন্যবাদ।” সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পরপরই একটি বিবৃতি দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মূলত তাঁদের শরীরে কোভিডের লক্ষ্মণ থাকায় বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
“তাঁদের শরীরে মৃদু উপসর্গ (কোভিডের) ছিল। দুজনেই তাই গাড়িতে করে বাড়ি ফিরে কোয়ারেন্টিন (প্রটোকল অনুযায়ী) করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত বাড়ি ফেরার পথে গন্তব্যে পৌঁছানোর কিছু আগে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েছেন। দুজনই নিরাপদ এবং সুস্থ রয়েছেন। নিজেদের পরিবারের সঙ্গেই রয়েছেন।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন