আজ ব্যাটিংয়ে নেমে স্বভাব সুলভ ব্যাটিং করে মাঠ ছাড়লেন সাব্বির
চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটার চিরাগ জানিকেও মাত্র ৮ রানে ফেরান ইরফান। দলের বিপাকে বাকিরাও হতাশ করেছেন। দলের পক্ষে ৪৫ রানের ইনিংস খেলেন নাঈম ইসলাম।
সাব্বির রহমান জ্বলে উঠলেও লম্বা করতে পারেননি ইনিংস। দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ৩০ বলে। এছাড়া ২৪ রান আসে রাকিবুল হাসান নয়নের ব্যাটে। শেষ দিকে তানভির হায়দার করেন ১৪ রান। ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লিজেন্ডসরা।
ব্রাদার্সের পক্ষে ৪ উইকেট নেন ইরফান হোসেন। ২টি করে উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা ও সোহাগ গাজী। ১টি করে উইকেট নেন আবু হায়দার ও সাকলাইন সজিব।
জবাবে ব্যাট করতে নেমে চিরাগ জানি, নাঈম ইসলামদের বোলিং তোপে বিধ্বস্ত হতে হয় ব্রাদার্স ইউনিয়নকে। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ইমতিয়াজ হোসেন (৮) বোল্ড হন নাবিল সামাদের বলে। এরপর মোহাম্মদ আশরাফুলকে ৭ রানে ফেরান নাঈম ইসলাম।
নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই ওপেনার সাদিকুর রহমানকে ১৬ রানে ফেরান মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যাটিং বিপাকে দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আসে চতুরাঙ্গা।
শেষ পর্যন্ত ২২.২ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৮৩ রানে জিতে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন