ব্রেকিং নিউজ: এনামুল হক বিজয়কে জাতীয় দলে ফেরার আশ্বাস দিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক
বিজয়ের মাঝেই নতুন দিনের আশা দেখতে পেয়েছিলেন নির্বাচকরা। ফলে তাড়াতাড়ি ডাকও পেয়ে যান জাতীয় দলে। কিন্তু জাতীয় দলে তার অভিষেকটা যতটা ঘটা করে হয়েছিল, পতনটাও তত নীরবে হয়।
২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় এনামুল হক বিজয়ের। এরপর ফর্ম ওঠানামার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান। সবশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন বিজয়। তবে চলমান ডিপিএলে দারুণ ফর্মের জন্য তাকে জাতীয় দলে ফেরানোর পক্ষে আওয়াজ তুলছেন অনেকেই। যে তালিকায় আছেন খোদ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।
এদিকে, নির্বাচক আব্দুর রাজ্জাকও শোনালেন আশার কথা। গণমাধ্যমকে তিনি জানান, ডিপিএলে ভালো পারফর্ম করাদের বিবেচনায় রাখছেন তারা।
তিনি বলেন, ‘বিজয় খুব ভালো সময় কাটাচ্ছে। এই প্রিমিয়ার লিগটায় ও আউটস্ট্যান্ডিং। প্রত্যেক খেলোয়াড়ই বিবেচনায় থাকার মত। সেই সঙ্গে এটাও দেখতে হয় কোন জায়গায় কখন কোন খেলোয়াড়কে নিতে হবে। বা তার জায়গায় কে কে আছে, কে কে খেলছে।’
রাজ্জাক আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, যারা ভালো করবে তাদের সংস্পর্শে রাখার। তাতে দলের প্রয়োজন অনুযায়ী যেন যে কাউকে পাওয়া যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন