আশরাফুলের দলকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল মাশরাফির রূপগঞ্জ
পুরনো দুই বন্ধুর মুখোমুখি লড়াইয়ে হেরে গেলেন আশরাফুল। তার দল ব্রাদার্স উইনিয়নকে ৮৩ রানে হারিয়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। মূলতঃ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলামের অলরাউন্ডার পারফরম্যান্সের কাছেই ধরাশায়ী হয়েছে ব্রাদার্স।
টস জিতে ব্রাদার্স অধিনায়ক আশরাফুল ব্যাট করার আমন্ত্রণ জানান রূপগঞ্জ অধিনায়ক মাশরাফিকে। ব্যাট করতে নেমে যদিও সুবিধা করতে পারেনি রূপগঞ্জের লিজেন্ডসরা। ৪৪.১ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৬৮ রানে।
দুই পুরনো ক্রিকেটার নাঈম ইসলাম এবং সাব্বির রহমান রুম্মনই যা রান করলেন। সর্বোচ্চ ৪৬ রান করেন সাব্বির। ৪৫ রান করেন নাঈম ইসলাম। ২৪ রান করেন রাকিবুল হাসান নয়ন।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে মোঃ ইরফান হোসেন নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা এবং সোহাগ গাজী নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন আবু হায়দার রনি, সাকলাইন সজিব।
জবাব দিতে নেমে মাত্র ২২.২ ওভারে ৮৫ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। সর্বোচ্চ ১৬ রান করেন দু’জন। সাদিকুর রহমান এবং চতুরঙ্গ ডি সিলভা। রূপগঞ্জের হয়ে ভারতীয় রিক্রুট চিরাগ জানি নেন ৪ উইকেট। নাঈম ইসলাম নেন ৩ উইকেট। মাশরাফি, নাবিল সামাদ এবং মেহেদী হাসান রানা নেন ১টি করে উইকেট।
এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪। সমান সংখ্যক ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৪। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় স্থানে নেমে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live