সমালোচকদের কড়া জবাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌম্যে সরকারের স্ত্রী পূজার পোস্ট
তবে সৌম্যের এই অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে সমালোচিত হচ্ছেন তিনি। অবশ্য সৌম্যর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা মনে করেন সৌম্যর এখনও যোগ্যতা আছে সামর্থ্য দিয়ে আবারো ভালো কিছু করে দলে ফিরে আসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও থাকবে আশাকরি। অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার যোগ্যতা রাখো। মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো।’
তিনি আরও লিখেন, ‘ভালো-মন্দ এগুলো জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, আলোচনা এবং সমালোচনা আসতে থাকুক। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’
চলতি লিগে মোহামেডানের জার্সিতে সাত ম্যাচে খেলেছেন সৌম্য। সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে ১০০ রান। এক ম্যাচে শুধু হাফসেঞ্চুরিতে ৫৯ রান করেছেন। বাকি ছয় ম্যাচে সৌম্যর রান যথাক্রমে ৭, ৭, ১, ২৩, ৩ ও ০। বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের সঙ্গেও দূরুত্ব বাড়ছে সৌম্যর।
উল্লেখ্য, সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ২০২১ সালের ২৬ মার্চে, ওয়েলিংটনে। টি-টোয়েন্টি খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে নিজের শেষ ম্যাচে সৌম্য করেছেন ৮ বলে ৬ রান। সেখান থেকেই মূলত জাতীয় দলের বাইরে সৌম্য সরকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live