ব্রেকিং নিউজ: বিপিএল বিতর্কে উত্তেজনা চরমে, নাসুমের গুরুতর অভিযোগ
বিপিএল শুরুর আগে নাসুমকে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে নেয় চট্টগ্রাম। ‘বি’ গ্রেডের খেলোয়াড় হওয়ায় নাসুমের পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছ থেকে পুরো পারিশ্রমিক পাননি বলে গণমাধ্যমে জানান নাসুম। এদিকে নাসুমের এ অভিযোগকে মিথ্যা দাবি করেছে চট্টগ্রাম।
মূলত পারশ্রমিকের ভ্যাট নিয়েই বাধে বিপত্তি। চট্টগ্রাম জানিয়েছে, চুক্তি অনুযায়ী তারা ভ্যাটের টাকা কেটে রেখেছে। এদিকে এই টাকার ভ্যাট চট্টগ্রামকে পরিশোধের জন্য মৌখিকভাবে অনুরোধ করেছিলেন নাসুম। নাসুমকে তিন ধাপে দেওয়া হয়েছে ৩০ লাখ ২০ হাজার টাকা। আর ভ্যাটের পরিমাণ ছিল ৪ লাখ ৮০ হাজার টাকা। যা পাননি বলে জানিয়েছেন নাসুম।
নাসুমের অভিযোগ নিয়ে মুখ খুলেছে চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি। দলটির মালিক আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জমান গণমাধ্যমকে বলেন, জাতীয় দলের ক্রিকেটার যারা আছেন, আমরা মনে করি তারা ন্যাশনাল ফিগার। আমরা চাই না তার বিরদ্ধে অ্যাকশন নেওয়া হোক। যে কথাগুলো সে গণমাধ্যমে বলেছে আমরা চাই সে এগুলো প্রত্যাহার করুক। সে গণমাধ্যমে এসে বলুক, কথাগুলো প্রত্যাহার করুক।
এক বিবৃতিতে চট্টগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিলকে ই-মেইলে জানিয়েছি। দ্রুতই আমরা বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্তের করতে অনুরোধ জানিয়ে একটি চিঠি দেবো। বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির কাছে আমাদের অনুরোধ বিষয়টি যথাযত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন