টি-২০ র্যাঙ্কিংয়ে চমক দেখালো শাহীন শাহ আফ্রিদি, দেখেনিন সাকিব ও নাসুমের অবস্থান
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দশে শাহীন। অন্যদিকে শীর্ষস্থান অক্ষুণ্ণ আছে দক্ষিণ আফ্রিকার বোলার তাবরাইজ শামসির (৭৮৪ রেটিং)। দুই থেকে তিনে নেমে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড (৭৩৭ রেটিং)। ৭৪৬ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।
চারে ৭১৯ রেটিং নিয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাঁচে ৭১৪ রেটিং নিয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান। রশিদ থেকে ২৭ রেটিং কম ছয়ে থাকা শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। হাসারাঙ্গার পর রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং বাংলাদেশের নাসুম আহমেদ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। তবে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান এক ধাপ নিচে নেমে চলে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে ঢুকে গিয়েছেন নামিবিয়ার জে জে স্মিট। এছাড়া সেরা দশে ঢুকেছেন নেপালের দীপেন্দ্র সিং। মালয়েশিয়া ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে দশ ধাপ এগিয়েছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন দ্বিতীয় স্থানে।
টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট শিকার করা মহারাজ বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে এবং অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ভবিষ্যৎবাণী: কেপ ভার্দের কাছে কি হারবে আর্জেন্টিনা?