দেশে ফিরেই তাইজুলকে নিয়ে যা বললেন অধিনায়ক মুমিনুল
টিম ম্যানেজমেন্ট ডারবানের উইকেট ঠিকঠাক পড়তে পারলে এক সিরিজ পরই ওই টেস্টেই ফেরা হতো সাদা পোশাকে। তবে প্রথম টেস্টে তাঁকে না নেওয়াটা যে ভুল ছিল তা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাইজুল।
দ্বিতীয় টেস্টেই ফিরেই দুই ইনিংসে নয় উইকেট। সেই সাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নতুন এক মাইলফলকও ছোঁয়া হয়েছে তার। নিয়মিত একাদশে না থেকেও সুযোগ পেলে যেভাবে পারফর্ম করছেন সেজন্য তাঁকে স্যালুট জানিয়েছেন মুমিনুল।
“তাইজুলের ব্যাপারে… ওর জন্য কঠিন ছিল। এই ম্যাচে যদি ও ভালো বোলিং না করত আপনারাও সমলোচনা করতেন। অলমোস্ট চার মাস পর এসে পারফর্ম করাটা অনেক কঠিন ভাই। আমার মনে হয় ওকে স্যালুট দেওয়া উচিত।”
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে বড় কোনো প্রাপ্তি নেই বাংলাদেশ দলের। প্রাপ্তি কেবল প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল হাসানের শতক ও তাইজুলের নয় উইকেট। তবে মুমিনুল তাঁদের অর্জনে সাধুবাদ জানালেও বর্তমানে বাংলাদেশ দল যে অবস্থানে রয়েছে তাঁতে ব্যক্তিগত সাফল্যে খুশি হওয়ার জায়গা নেই।
“দেখুন, বাংলাদেশ ক্রিকেট এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে ব্যক্তিগত অর্জন নিয়ে খুশি হওয়ার জায়গা নেই।। যেটা তিন-পাঁচ বছর আগে ছিল। তাইজুল অনেকদিন পর খেলতে নেমে ৯ উইকেট পেয়েছে, জয় ১৩৭ করেছে। দল যদি রেজাল্ট না করে তাহলে এই প্রাপ্তির মূল্য কমে যায়। তবে অবশ্যই তাঁদের সাধুবাদ জানাতে হয়।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন