একই সাথে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার যোগ দিল আয়ারল্যান্ড ক্রিকেট দলে
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জর্জসন। তবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ারল্যান্ডের সঙ্গে দুই বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ হলেন তিনি। গত মৌসুমেও আয়ারল্যান্ডের নর্দার্ন নাইটসের হয়ে খেলেছিলেন তিনি।
এ সিদ্ধান্তের ব্যাপারে জর্জসন বলেছেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে চুক্তির প্রস্তাব পেয়ে আমি খুশি। এটি আমার জন্য অনেক বড় সিদ্ধান্ত, ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ছেড়ে যাওয়া। তবে অনেক বড় সুযোগও এটি।’
এসময় নর্দার্ন নাইটসের হয়ে খেলার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গতবছর নর্দার্ন নাইটসের হয়ে খেলা দারুণ অভিজ্ঞতা ছিল। নর্দার্ন ক্রিকেট ইউনিয়নের হয়ে ক্লাব ক্রিকেটেও মজাদার সময় কাটিয়েছি। আমার মনে হয় এর সুবাদে আমি আরও ভালো ক্রিকেটার হয়েছি।’
আগেই আয়ারল্যান্ডের পাসপোর্ট থাকায় এখন চাইলে যেকোনো মুহূর্তেই আইরিশ জাতীয় দলে খেলতে পারবেন জর্জসন। গতবছর নাইটসের হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। তবে ওয়েলিংটনের হয়ে আবার ওপেনার হিসেবে খেলেন এ তরুণ অলরাউন্ডার।
শুধু জর্জসন একাই নয়, দক্ষিণ আফ্রিকায় জন্মানো দুই ব্যাটার স্টিফেন দোহেনি এবং মারে কমিন্সও চুক্তিবদ্ধ হয়েছে আয়ারল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তবে এ দুজনকে এক বছরের চুক্তি দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন