পন্টিংয়ের একটি দিক মুস্তাফিজের মন জয় করে নিয়েছে
আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির টুইটারে পোস্ট করা মোস্তাফিজের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে উঠে এসেছে অনেক কিছুই। দিল্লিতে এসে তাঁর দারুণ লাগছে দলের কোচ, সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের অনেক কিছু। তিনি যেভাবে দলের সেরা পারফরমারদের প্রশংসা করেন, যেভাবে সবাইকে অনুপ্রাণিত করেন…।
টুইটারে প্রকাশিত সাক্ষাৎকারে মোস্তাফিজের কণ্ঠে ছিল সেগুলোর গল্প, ‘এটা কেবল আমার জন্যই নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই প্রেরণাদায়ক। ম্যাচ জিতি বা হারি, ভালো পারফরম্যান্সের জন্য দলের সবার সামনে কোচের প্রশংসা দারুণ ব্যাপার। আমার মনে হয়, এটা আমাদের কোচের সুন্দর একটা দিক।’
গুজরাটের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৩ উইকেট পান মোস্তাফিজ। ম্যাচটি ১৪ রানে হেরে যায় দিল্লি। ম্যান অব দ্য ম্যাচ হন গুজরাটের লকি ফার্গুসন।
সে ম্যাচে মোস্তাফিজের হাতে ভালো বোলিং পারফরম্যান্সের প্রশংসা হিসেবে একটি ‘পিন’ তুলে দিয়েছিলেন পন্টিং। সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন মোস্তাফিজ, ‘ভালোর তো শেষ নেই। আমি খেলতে নামলে সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা দিতে।’
নিলামের সময় যখন শুনলেন তিনি দিল্লি দলে সুযোগ পেয়েছেন, সে মুহূর্তের অনুভূতিটাও জানিয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার, ‘নিলামের সময় আমার খেলা ছিল। সে সময় বিপিএল চলছিল। আমি ব্যাটিং করার অপেক্ষায় ডাগআউটে ছিলাম। একজন এসে বলল, তুমি দিল্লিতে সুযোগ পেয়েছ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন