বিশাল অংকের জরিমানা গুনতে হলো রোহিত শার্মাকে
এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার। তাঁর নেতৃত্বাধীন টুর্নামেন্টের সফলতম দলটি এবারের আসরে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা। টানা ম্যাচ হারে ইতোমধ্যেই রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার ওপর পাঁচ ম্যাচের দুটিতেই স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখোমুখি হতে হলো মুম্বাইয়ের অধিনায়ককে।
গতকাল বুধবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভারের রেটের ফাঁদে পড়েন রোহিত। রোহিতের জরিমানার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ জানিয়েছে, “১৩ এপ্রিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রযোজ্য আইপিএলের নিয়মের অধীনে এটা যেহেতু দলের দ্বিতীয় ভুল, তাই মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে ২৪ লাখ রূপি জরিমানা করা হয়েছে।”
কেবল অধিনায়ক রোহিত নয়, জরিমানা গুনতে হচ্ছে দলের বাকি ক্রিকেটারদেরও। আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত ঐ বিবৃতিতে আরও বলা হয়, “দলের বাকি খেলোয়াড়দের ৬ লাখ রূপি কিংবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ হারে জরিমানা পরিশোধ করতে হবে।”
আইপিএলের নিয়ম অনুযায়ী, রোহিত যদি তৃতীয়বার স্লো ওভার রেটের ফাঁদে পড়েন, তাহলে ৩০ লাখ রূপি জরিমানার পাশাপাশি পেতে হবে এক ম্যাচের নিষেধাজ্ঞাও। তাইতো আগামী ম্যাচগুলোতে দলকে জয়ের ধারায় ফেরানোর পাশাপাশি স্লো ওভার রেটের খড়গ থেকে রেহাই পাওয়ার বাড়তি চিন্তা মাথায় রাখতে হচ্ছে রোহিতকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ভবিষ্যৎবাণী: কেপ ভার্দের কাছে কি হারবে আর্জেন্টিনা?