আইপিএলে প্রতি ম্যাচ যত টাকা পারিশ্রমিক পাবেন মোস্তাফিজ
এদিকে নিলামে ২ কোটি রুপিতে ফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস দল। বিক্রি হওয়া ক্রিকেটাররা কীভাবে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পারিশ্রমিক বুঝে পাবেন- তার জন্য নিয়ম তৈরি করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই নিয়মে রয়েছে— কোনো ক্রিকেটার ফিট থেকে পুরো টুর্নামেন্টে খেলতে পারলে সে চুক্তি অনুসারে পুরো টাকাই পাবে। তবে সেখান থেকে আয়কর কেটে নেওয়া হবে।
কোনো ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি যদি তাকে খেলার সুযোগ না দেয় তাহলেও সে পুরো টাকা পাবে। চোটের কারণে টুর্নামেন্টে খেলতে না পারলে কোনো টাকা পাওয়া যাবে না। যদি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয় তাহলে কেনা দামের ১০ শতাংশ এবং ম্যাচ অনুসারে টাকা পাবে।
টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই যদি কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির কাছে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করে, আর সেই আবেদনে ফ্র্যাঞ্চাইজি রাজি হয় তাহলে সেই ক্রিকেটারকে চুক্তি অনুযায়ী পুরো টাকা দিতে হবে। টুর্নামেন্টের মাঝে কোনো ক্রিকেটার চোট পেলে তার চিকিৎসার খরচ সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বহন করতে হবে।
তবে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন দেয় না। কোনো দল টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ আর টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ টাকা দেয়। আবার কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে ১৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৬৫ শতাংশ আর শেষে ২০ শতাংশ টাকা দেয়।
মোস্তাফিজকে যদি তার দল দিল্লি আগামী বছর ধরে রাখতে চায় তাহলে তাকে এবারের চেয়ে কিছু হলেও বেশি টাকা দিতে হবে। কোনো ক্রিকেটার তিন বছরের চুক্তিতে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর পরের বছর তাকে ওই ক্লাব ধরে রাখতে চাইলে আলোচনাসাপেক্ষে বেতন বাড়াতে হবে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live