কোহলি ও বাবরকে নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন ফিঞ্চ
এবছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকলেও শেষমেশ অ্যালেক্স হেলসের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্সে সই করেছেন অ্যারন ফিঞ্চ। জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে ব্যস্ত ছিলেন বলে শুরু থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যোগ দিতে পারেননি অজি দলনায়ক। অবশেষে কেকেআরের অন্দরমহলে ঢুকে পড়েছেন ফিঞ্চ। শুরু করেছেন অনুশীলনও। তবে তারই ফাঁকে কেকেআর অনুরাগীদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন ফিঞ্চ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
সোশ্যল মিডিয়ার প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী ফিঞ্চের কাছে জানতে চান যে, তাঁর মতে সেরা কভার ড্রাইভ খেলেন কোন ক্রিকেটার? জবাবে ফিঞ্চ জানান যে, বিরাট কোহলি ও বাবর আজম, দু'জনেই সেরা কভার ড্রাইভ খেলেন। দুই ক্রিকেটারকে কভার ড্রাইভ খেলতে দেখা তাঁর কাছে দারুণ বিষয়।
ফিঞ্চ অনুরাগীদের আরও কিছু প্রশ্নের উত্তরে নিজের পছন্দ জানিয়েছেন। ফিঞ্চ জানান, তাঁর প্রিয় বোলার হলেন ডেল স্টেইন। ভারতীয় খাবারের মধ্যে তাঁর পছন্দ ডাল মাখানি। তবে পয়লা বৈশাখে তিনি ইলিশ খেয়ে দেখবেন বলেও জানিয়েছেন অ্যারন। এও জানা যায় যে, ছোটবেলা থেকে তাঁর প্রিয় ক্রিকেটার হলেন রিকি পন্টিং। ক্রিকেটের বাইরে টাইগার উডসকে পছন্দ ফিঞ্চের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ভবিষ্যৎবাণী: কেপ ভার্দের কাছে কি হারবে আর্জেন্টিনা?