কোহলির থেকে জার্সি উপহার পেয়ে আপ্লুত শ্রীলঙ্কার অলরাউন্ডার ধনঞ্জয় ডি'সিলভা
বিরাট কোহলি হলেন ধনঞ্জয় ডি'সিলভার প্রিয় তারকাদের একজন। কোলহিকে নিজের আইডল মনে করেন শ্রীলঙ্কার অলরাউন্ডার। কোহলির মতো ক্রিকেটারের কাছ থেকে একটি স্মরণীয় উপহার পেয়েছেন ধনঞ্জয় ডি'সিলভা। শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারকে নিজের সই করা টেস্ট জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। যা পেয়ে আপ্লুত ধনঞ্জয়। শ্রীলঙ্কার এই খেলোয়াড় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোহলির কাছ থেকে পাওয়া জার্সির একটি ছবি শেয়ার করেছেন।
ডি’সিলভা বিরাটের কাছ থেকে পাওয়া জার্সির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনি সত্যিই যা করতে চান তা করার চেষ্টা ছেড়ে দেবেন না। যেখানে ভালোবাসা এবং অনুপ্রেরণা আছে,আমি মনে করি না আপনি ভুল করতে পারেন।বিরাট কোহলিআপনাকে ধন্যবাদ এই উপহারের জন্য আপনি ক্রিকেটের জন্য একজন দুর্দান্ত দূত। আগামী প্রজন্মকে এভাবেই অনুপ্রাণিত করুন।’সম্প্রতি ভারত সফরে শ্রীলঙ্কার হয়ে ব্যাঙ্গালুরুতে খেলা দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলিকে এলবিডব্লিউ আউট করেন ধনঞ্জয় ডি’সিলভা। শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার নিজের ক্যারিয়ারে চল্লিশটি টেস্ট, ৫৬টি ওয়ানডে এবং২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
View this post on Instagram
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: ব্রাজিল বনাম জাপান
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ভবিষ্যৎবাণী: কেপ ভার্দের কাছে কি হারবে আর্জেন্টিনা?