ওয়াটসনের চোখে কে সেরা কোহলি না বাবর জানিয়ে দিলেন ওয়াটসন নিজেই
কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুট এই চারজনকে একসঙ্গে বলা হয় ‘বিগ ফোর’ কিংবা ‘ফ্যাবুলাস ফোর’, কেউ কেউ আবার সংক্ষেপে ‘ফ্যাব ফোরও’ বলে থাকে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে বাবর আজমের নামও। তাই তাদেরকে একসঙ্গে বলা হয় ‘বিগ ফাইভ।’
আইসিসির ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) প্রকাশিত ‘আইসিসি রিভিউ’ এর সবশেষ পর্বে এক আলাপচারিতায় কোহলিকে সবার ওপরে রাখার পক্ষে নিজস্ব মত দেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার অবশ্য নিজের মতের পক্ষ্যে ব্যাখ্যাও দিয়েছেন।
ওয়াটসন বলেন, 'টেস্ট ম্যাচে আমি সব সময় বিরাট কোহলির নাম বলব। সে যা করতে পারে তা প্রায় অতিমানবীয়, কারণ যখনই সে খেলতে নামে, তার মধ্যে লড়াকু ভাবটা থাকে।'
বাবর 'বিগ ফাইভের' সর্বশেষ সংযোজন হলেও এই তালিকায় ওপরের দিকেই থাকবেন বাবর। ওয়াটসনের মতে, কোহলির পরই বাবরের অবস্থান। তার ব্যাটিং টেস্ট ক্রিকেটে বেশ কার্যকরী বলে মনে করেন এই অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
ওয়াটসন বলেন, 'যেভাবে সে তার ব্যাটিংকে টেস্ট ক্রিকেটের উপযোগী করে তুলেছে, তা দেখাটা চমৎকার। বাবর আজম সম্ভবত এই মুহূর্তে দুই নম্বরে থাকবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live