আজ আইপিএলে মাঠে নামছে কলকাতা-হায়দরাবাদ, দেখেনিন দুই দলের একাদশ
এবারের আসরে টানা দুই ম্যাচে হারের পর টানা দুই জয়ে ভালো অবস্থানে রয়েছে হায়দরাবাদ। অন্যদিকে প্রথম চার ম্যাচের তিনটি জিতে ঝড়ো সূচনা করলেও, শেষ ম্যাচে হেরে খানিক ব্যাকফুটে রয়েছে কলকাতা।
আজকের ম্যাচের একাদশে তাই জোড়া পরিবর্তন আনতে পারে গত আসরের রানার্সআপ দলটি। ওপেনিংয়ে অজিঙ্কা রাহানের জায়গায় অ্যারন ফিঞ্চ ও স্যাম বিলিংসের জায়গায় উইকেটের পেছনে দেখা যেতে পারে শেলডন জ্যাকসনকে।
অন্যদিকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় তিনজনকে নিয়ে ভাবছে হায়দরাবাদ। শ্রেয়াস গোপাল, জগদ্বীশ সুচিথ ও আব্দুল সামাদের মধ্যে যেকোনো একজনকে নেবে তারা। অলরাউন্ড স্কিলের কারণে গোপালই এগিয়ে থাকবেন বাকি দুজনের চেয়ে।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মারক্রাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাংক সিং, শ্রেয়াস গোপাল, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক ও টি নাটরাজন।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, ভেংকটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শেলডন জ্যাকসন (উইকেটরক্ষক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনিল নারিন, রাসিক সালাম, উমেশ যাদব ও ভরুন চক্রবর্তী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন