6,6,6,6,4,4 চার ছক্কার ঝড়ে রিয়াদের টর্নেডো ব্যাটিং দেখলো ক্রিকেট বিশ্ব
টস জিতে আগে ব্যাট করা মোহামেডানের শুরুটা ভালোই হয়। দুই ওপেনার রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমন মিলে ৫৪ রান যোগ করেন। মাশরাফির বলে ৩৪ বলে ৩১ রান করে এলবিডব্লুর শিকার হন রনি।
ইমনের ব্যাটিং ঝড় শুরু হয় তারপরেই। শ্রীলঙ্কান ক্রিকেটার কুশলকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ইমনকে। ৫১ বলে ৫০ পূর্ণ করার পরই আগ্রাসী মেজাজে দেখা যায় ইমনকে। তার মধ্যে অপরপ্রান্তে থাকা কুশলও নিজের খেলার ধরণে পরিবর্তন আনেন।
দারুণ খেলতে থাকা ইমনের ইনিংস থামে ব্যক্তিগত ৭৬ রানে। ৬৮ বলে সাত চার ও চার ছয়ে ৭৬ রান করে চিরাগের বলে আউট হন। ৩০তম ওভারে নাবিল সামাদের দ্বিতীয় বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ৯ বলে ২ রান সৌম্য।
পরবর্তীতে নাঈমের ওভারে ১৭ রান নিয়ে আক্রমণাত্মক খেলার আভাস দেন কুশল। তাঁর শতকটি আসে ৩৫.১ ওভারে। প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে এক রান নিয়ে ৮৯ বলে শতক পূর্ণ করেন এ লঙ্কান ব্যাটার। শতক পূর্ণ করেই তানভিরের বলে আউট হন কুশল (১০১)।
তাঁর বিদায়ের পর ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ৪০তম ওভারের প্রথম বলে ডিপ পয়েন্টে চার মেরে মাত্র ২৪ বলেই অর্ধশতক তুলে নেন এ অভিজ্ঞ ব্যাটার। অর্ধশতক করেই থেমে থাকেনি তাঁর ব্যাট। দলকে ভালো স্কোরের দিকেও এগিয়ে নিয়ে গেছেন মাহমুদউল্লাহ।
একপাশ থেকে যখন উইকেট হারাচ্ছিল তখন দ্রুত রান তোলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর ইনিংস থামে ৭০ রানেই। ১৩ বল বাকি থাকতেই মেহেদী হাসান রানার বলে মাহমুদউল্লাহর ক্যাচ নেন ডিপ মিড উইকেটে থাকা তানভির হায়দার। তাঁর এই টর্নেডো ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছয়।
সংক্ষিপ্ত স্কোর –
মোহামেডান ৩১০ (ওভার ৪৭.৫)
মাহমুদউল্লাহ ৭০, কুশল মেন্ডিস ১০১, পারভেজ ইমন ৭৬
রানা ৪/৫০
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live