চরম দু:সংবাদ: আগামীকালের ম্যাচের আগে বিশাল দু:সংবাদ পেল মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস
১৫তম আসরে এটাই প্রথম করোনা আক্রান্ত হওয়ার নজির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
সাবধানতার অংশ হিসেবে দলের বাকি সব সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। ক্রিকেটাররা আছেন নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায়।
আইপিএলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এ মুহূর্তে তাকে দিল্লী ক্যাপিটালসের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে দলীয় সূত্র জানিয়েছে, দিল্লীর ক্রিকেটারদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা নমুনা পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন। নমুনা পরীক্ষায় নেগেটিভ হলে দলের পঞ্চম ম্যাচে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা।
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে দিল্লী জয় পেয়েছে দুটি ম্যাচে, হেরেছে অপর দুটি। শনিবার (১৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
করোনার হানায় আইপিএলের গত আসর মাঝপথে বন্ধ হয়ে যায়। এবার তাই কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করে টুর্নামেন্টটি সম্পন্ন হচ্ছে। এর মধ্যে দিল্লীর ফিজিওর করোনা পজিটিভ হওয়ার খবর জাগিয়েছে শঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন