ঘরোয়া ক্রিকেট আবারও সেই বাজে আম্পায়ারিং, জন্ম দিল নতুন আলোচনার
বিগত বছরের এত নাটকীয়তার পর অনেকেই আশা করেছিল এবারের আসরে আম্পায়ারিং বিতর্ক কিছুটা হলেও দূর হবে। তবে যেই লাউ সেই কদু আগের মতই আম্পায়ারিং বিতর্ক ঠিকই বিদ্যমান রয়েছে প্রিমিয়ার লিগে। বল ব্যাটে লাগার পরও ব্যাটসম্যানকে এলবিডব্লিউ দেওয়া কিংবা বোলার আপিল না করার পরও আউট দেওয়া সবই ঘটেছে এবারের প্রিমিয়ার লিগে।
সম্প্রতি আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরি ছাপিয়ে বাজে আম্পায়ারিং নিয়ে বেশি কথা হয়েছে। প্রাইম ব্যাংকে একাই ম্যাথ জেতানোর পথে ছিলেন মিঠুন। তবে রান আউট হয়ে যান তিনি এ রানআউট নিয়েও রয়েছে যথেষ্ট বিতর্ক। বোঝাই যাচ্ছিল আম্পায়ারিং সিদ্ধান্তে খুশি নন মিঠুন তাই মাঠেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেটার প্রতিবাদ করলেন এ ব্যাটসম্যান। এছাড়াও এ ম্যাচের নো বল সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সাথে ঝগড়া লেগে গিয়েছিল রুবেলের।
জাতীয় দলের পেসার এর মতে কোনভাবেই বলটি নো বল হয়নি। পরিবেশ ঠান্ডা করতে মুমিনুল হক কে এগিয়ে আসতে হয়। সবমিলিয়ে প্রিমিয়ার লিগ থেকে আম্পায়ারিং বিতর্ক যেন কোনভাবে দূর করা যাচ্ছে না। এ ব্যাপারে অবশ্য বিসিবি তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিতর্কিত আম্পায়ারদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে নিশ্চয়ই আজ আম্পায়ারিং এর মান এ পর্যায়ে নেমে আসতো না।
খেলোয়াড়দের ও আম্পায়ারের উপর থেকে ভরসা উঠে গিয়েছে। ফলে অনেক সময় আম্পায়ারের সঠিক সিদ্ধান্ত দিলেও সেটি মেনে নিতে চান না ক্রিকেটাররা। এ ব্যাপারে অবশ্যই বিসিবির দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে বিশ্বের চোখে দেশের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া টুর্নামেন্টই হাস্যরস এ পরিণত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন