সুপার লিগের ‘৬’ দল চূড়ান্ত
সুপার লিগ নিশ্চিত হয়েছে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে থাকা ছয়টি দলের। দলগুলো যথাক্রমে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
উড়তে উড়তে সুপার লিগে উঠেছে ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১০ ম্যাচের নয়টিতেই জিতেছে দলটি। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে ধানমন্ডির ক্লাবটি। তাদের একমাত্র হারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে, যেই দলটি সুপার লিগে জায়গায় পায়নি।
১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জেরও সমান ১৪ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। চতুর্থ স্থানে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট ১২।
রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান পাঁচটি করে জয়। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার লিগে জায়গা পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের দলে নেওয়ার পরও প্রথম রাউন্ডেই বাদ পড়তে হলো মোহামেডানকে। অবশ্য বড় তারকাদের দলে থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বাকিরা খেলতে পারেননি।
অপরদিকে, রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট টেবিলের শেষে থাকা তিনটি দল- ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন