নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করছে পিসিবি, নতুন পরিকল্পনা করছে রমিজ রাজা
আগামী অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে পিজেএলের উদ্বোধনী আসর। টুর্নামেন্টটির বিভিন্ন ধরনের স্বত্ব (টাইটেল স্পন্সর, লাইভ স্ট্রিমিং, ক্যাটাগরি স্পন্সরশিপ ও টিম ফ্র্যাঞ্চাইজি) কিনতে আগ্রহীদের খোঁজে ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের প্রধান রমিজ রাজা বলেছেন, বিশ্বে এই ধরনের আন্তর্জাতিক লিগ এটাই প্রথম।
১৫ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে পিজেএল। মোট পাঁচটি দল অংশ নেবে টুর্নামেন্টটিতে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যে শহরগুলোর নামে দল রয়েছে, পিজেএলে সেগুলো না রেখে দল থাকবে অন্য শহরের নামে। তবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিদের পিজেএলে দল নিতে কোনো বাধা নেই।
চমকপ্রদ এই উদ্যোগের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান রমিজ বলেছেন, ‘আমি রোমাঞ্চিত ও উত্তেজিত এই কারণে যে অনেক দিনের কঠোর পরিশ্রম ও পরিকল্পনার পর আমরা পাকিস্তান জুনিয়র লিগের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ডকুমেন্ট (বিভিন্ন ধরনের স্বত্ব কিনতে আগ্রহীদের জন্য নথি) প্রকাশ করেছি।’
পিজেএলে কিংবদন্তী তারকাদের পদচারণা থাকবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘এটি একটি শহরভিত্তিক লিগ হবে যেখানে বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটারদের বেছে নেওয়া হবে ড্রাফটের মাধ্যমে। মেন্টর ও কোচের ভূমিকায় কিংবদন্তী ও আইকন ক্রিকেটারদের ডাগ-আউটে রাখার মাধ্যমে একটি চমৎকার পরিবেশ তৈরির পাশাপাশি শীর্ষ পর্যায়ের সম্প্রচারকের ব্যবস্থাও করবে পিসিবি।’
রমিজ জানিয়েছেন, অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিজেএল, ‘পিজেএলের মতো উদ্যোগগুলো হলো ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করা, প্রতিভা চিহ্নিত করা, তাদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান কমিয়ে আনার প্রক্রিয়া।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live